আপডেট: ডিসেম্বর ৮, ২০১৯

আপডেট:

ইমাম হোসেন নলছিটি প্রতিনিধিঃ আজ ৮ ডিসেম্বর ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা হানাদার মুক্ত হয়। একাত্তরের এইদিন শত্রুমুক্ত হয় ঝালকাঠি সদর উপজেলাটিও ।
নলছিটি মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম চৌধুরী দুলাল জানান, ৮ ডিসেম্বর নলছিটি থানার ওসি কাসেম মোল্লাসহ রাজাকার বাহিনী আত্মসমর্পণ করে। বাংলাদেশের পতাকা হাতে রাইফেল কাঁধে মুক্তিযোদ্ধাদের সঙ্গে শহরের শত শত মানুষ একত্রিত হয়ে জয় বাংলা শ্লোগানে মুখোরিত করে।
সেদিন মুক্তিযোদ্ধারা রাজাকারদের তামাক পট্টির খালের পাড় ধরে তালতলা ক্যাম্পে নিয়ে যায়। পথে কুখ্যাত রাজাকার নিজাম উদ্দিনকে পিটিয়ে মেরে ফেলে মুক্তিযোদ্ধা ও শোকাহত গণমানুষেরা।
