আপডেট: ডিসেম্বর ৮, ২০১৯

আপডেট:

আপন আর্য্য,কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বল্লা বাজারে ইসলামী ব্যাংক শাখা উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার দুপুরে আয়ান ইন্টারন্যাশনালের স্বত্বধিকারী খন্দকার আব্দুল মাতিন ও রাসেল ভুইয়ার উদ্যোগে তাঁতশিল্প এলাকা বল্লা বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন করেন প্রধান অতিথি হিসাবে স্থানীয় এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী। এ উপলক্ষে বল্লা বাজারে বটতলা এক আলোচনা সভায় ইসলামী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ জোনের সিনিয়র ভাইসপ্রেসিেেডন্ট ও হেড ইউপি চেয়ারম্যান সোলায়মানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক এলেঙ্গা এফএভিপি আরিফুল ইসলাম, বল্লা ইউনিয়নের চেয়ারম্যান চান মাহমুদ পাকির, দশকিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ভুইয়া, কোকডহরা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, নাগবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাকছুদুর রহমান মিল্টন সিদ্দিকী, পারখী ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত তালুকদার, বল্লা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোফাকখ্খরুল ইসলাম ও সাধারন সম্পাদক রাশেদুল হাসান লাভলু প্রখুখ।