৯, আগস্ট, ২০২০, রোববার | | ১৯ জ্বিলহজ্জ ১৪৪১

কালিহাতীতে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

আপডেট: ডিসেম্বর ১০, ২০১৯

  • Facebook Share
কালিহাতীতে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

আপন আর্য্য,কালিহাতী(  টাঙ্গাইল)প্রতিনিধি: : টাঙ্গাইলের  কা‌লিহাতীতে পারিবারিক কলহের জের ধ‌রে স্ত্রী‌কে কুপিয়ে হত্যার পর স্বামী নীজ  ঘ‌রে গলায় ফাঁস দি‌য়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (৯ ডিসেম্বর) উপজেলার আউ‌লিয়াবাদ গ্রা‌মে এই চাঞ্চল্যকর ঘটনা ঘ‌টে। প‌রে পু‌লিশ খবর পে‌য়ে ঘটনাস্থল থে‌কে স্বামী লাল মাহমুদ ও তার স্ত্রী আনোয়ার (৪৮) ‌বেগমের মরদেহ উদ্ধার ক‌রে‌ছে। নিহত লাল মাহমুদ (৫৫) আউলিয়াবাদের মন্ডলপাড়া এলাকার চান মাহমু‌দের ছে‌লে। পু‌লিশ ও স্থানীয়রা জানান, উপ‌জেলার আউলিয়াবাদ গ্রা‌মের লাল মাহমু‌দের দুই ছে‌লে প্রবাসী। বা‌ড়ি‌তে সে আর তার স্ত্রী বসবাস করতেন। সোমবার রা‌তে বা‌ড়ির গ্রিলে তালা লা‌গা‌নো ছিল। পারিবারিক কল‌হের জেরে দুইজ‌নের মধ্যে কথা কাটাকাটির একপর্যা‌য়ে লালমাহমুদ তার স্ত্রী‌কে হত্যা ক‌রে প‌রে সে ঘ‌রের ধর্নার সা‌থে ফাঁস দি‌য়ে আত্মহত্যা ক‌রে‌ছে‌।
কা‌লিহাতী থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন সাথে মুঠো ফোনে ঘটনার সত্যতা স্বীকার ক‌রে জানান, লাল মাহমু‌দের বা‌ড়ির গ্রিল ভেঙে পু‌লিশ তা‌দের স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার ক‌রে‌ছে। প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌চ্ছে পা‌রিবা‌রিক কল‌হের জে‌রে এমন ঘটনা ঘ‌টে থাক‌তে পা‌রে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে।