আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৯

আপডেট:

রাজু আহমেদ (মির্জাপুর প্রতিনিধি): আজ সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, ৩১ বার তোপধ্বনি ও উপজেলার কেন্দ্রীয় শহীদ মুক্তিযোদ্ধাগণের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।শুরুতেই মির্জাপুর উপজেলা প্রশাসক আব্দুল মালেক ও পুলিশ কর্মকর্তা।মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনার এ মুক্তিযোদ্ধাগণের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে উপজেলা আওয়ামী লীগ, মির্জাপুর প্রেসক্লাব, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও পেশাজীবীসহ বিভিন্ন সংগঠন এবং সর্বস্তরের জনতা শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করে।