আপডেট: ডিসেম্বর ১৭, ২০১৯

আপডেট:

পালনফয়েজ আহাম্মেদ, বিশেষ প্রতিনিধি::
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস, বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিন, পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভূখণ্ড হিসেবে বাংলাদেশ নাম প্রতিষ্ঠার মাইলফলকের দিন। ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিন অপরাহ্নে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের।
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় ইসলামাবাদ ইউনিয়নে ১২৪নং নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকাল ৯.০০ ঘটিকায় মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশব্যপী একযোগে জাতীয় পতাকা উত্তোল, জাতীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ বীরের আত্মত্যাগ ও দুই লাখের বেশি মা-বোনের ইজ্জত এর বিনিময়ে আজ এই বিজয়, তাদের রূহের মাগফেরাতের জন্য মিলাদ-দোয়ার আয়োজন করা হয় । পরে শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ করেন।এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখরঞ্জন বিশ্বাস এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনির এর সঞ্চলনায় এই কার্যক্রমটি শুরু করেন।
আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক রতন কৃষ্ণ সরকার, সিনিয়র সহকারি শিক্ষিকা রোকেয়া বেগম, মাহফুজা আক্তার, হাসনেয়ারা আক্তার, শাহানাজ আক্তার, তাছলিমা আক্তার, নমিতা সরকার, মুন্নি আক্তার, কাকলি রানী ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সম্মিলিত ভাবে কার্যক্রম সম্পূর্ন করেন।