২২, জানুয়ারী, ২০২১, শুক্রবার | | ৮ জমাদিউস সানি ১৪৪২

নলছিটিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

আপডেট: ডিসেম্বর ৯, ২০১৮

  • Facebook Share
নলছিটিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

আরিফ সরদারঃ নলছিটি থানার কুলকাঠি ইউনিয়নে সরই  গ্রামে নিলার ভিটার পাল বাড়ী ৯ ই ডিসেম্বর রবিবার রাত আনুমানিক৩.০০ঘটিকার সময় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বেল্লাল হাওলাদার বাড়িতে এই  চুরি  সংঘটিত হয়েছে। বেল্লাল হাওলাদার দেশের বাহিরে থাকায়  বাড়িতে কোন পুরুষ সদস্য না থাকায় এই চুরি সংঘটিত হয়েছে বলে যানা যায়। চুরি হওয়ার রাতে বাড়িতে সুধু  বেল্লাল হাং এর  স্ত্রী আর মা বাড়িতে অবস্থান করছিলো। এই সুযোগে কে বা কা কাহারা ঘরের বাহির থেকে জানালার গ্রিল কেটে  ঘরে প্রবেশ করে। বেল্লালের স্ত্রী আর মাকে অস্ত্র দেখিয়ে ভয় দেখায় তারা নগত ৩০০০০ টাকা সহ বাড়ির ,১২ভরি স্বনালঙ্কার ৫ জোড়া কানের দুল, গলার চেইন ৪ জোড়া, হাতের রুলি ৩ জোড়া, নাকেরটা ১টা, পায়ের নুপুর ১জোড়া, মোবাইল ৩ টি   চুরি হয় বলে জানা যায়। এই চুরির ঘটনায় পুরো এলাকায় ভিতির সনঞ্চার হয়েছে।এ ব্যপারে নলছিটি থানাকে অবহিত করা হয়েছে।