৫, মার্চ, ২০২১, শুক্রবার | | ২১ রজব ১৪৪২

কুবিতে নারীর প্রতি সহিংসতা রোধ বিষয়ক ক্যাম্পেইন

আপডেট: ডিসেম্বর ৯, ২০১৮

  • Facebook Share
কুবিতে নারীর প্রতি সহিংসতা রোধ বিষয়ক ক্যাম্পেইন

শাহ জাহান (কুবি প্রতিনিধি):  নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউএন উইমেন বাংলাদেশ এবং বাঙলা কমিউনিকেশন্স লি.এর যৌথ আয়োজনে ক্যাম্পেইনটি করা হয়।নারীর প্রতি সহিংসতা রোধে দিন ব্যাপি  “Orange the World : #Here Me Too” শীর্ষক ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)

রবিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা মাধ্যমে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিকতা শুরু হয়। শোভাযাত্রা  শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউ এন উইমেন এর নির্বাহী প্রধান সালমা‘র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মো. আবু তাহের, শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিভিন্ন বিভাগের শিক্ষক, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

 

এছাড়াও আয়োজনে করা হয়েছে  আলোচনা সভা, উপস্থিত বক্তব্য, ভলিবল খেলা, সাংস্কৃতিক পর্ব এবং থিয়েটার কুবি ,“আজ মুক্ত মঞ্চ-সাস্ট”, জাহাঙ্গীরনগর থিয়েটার এবং “জলসিঁড়ি – জাবি” এর পরিবেশনায় নাট্য উৎসব।