আপডেট: ডিসেম্বর ২২, ২০১৯

আপডেট:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে নতুন কমিটিতে সভাপতি পদে নবমবারের মতো শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুনর্নিবাচিত হয়েছেন।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের ২১তম জাতীয় কাউন্সিলে নতুন কমিটির তালিকা ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলন। তিনি বলেন, নতুন কমিটির নেতৃত্বে বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন ঘটবে। আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র চর্চার পথ সুগম হবে।