আপডেট: ডিসেম্বর ২২, ২০১৯

আপডেট:

মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ফুলবাড়িয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান (পরবর্তীতে মেয়র) আলহাজ্ব মজিবর রহমান (৬০) শনিবার রাত ১০.২৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ২ পুত্র রেখে গেছেন। রোববার বাদ আছর ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জানাযা নামাজ শেষে মরহুমের লাশ ফুলবাড়িয়া কেন্দ্রীয় গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোসলেম উদ্দিন এডভোকেট, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এড. আব্দুর রাজ্জাক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া গভীর শোক প্রকাশ করেছেন।