৩, আগস্ট, ২০২০, সোমবার | | ১৩ জ্বিলহজ্জ ১৪৪১

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ সদর সার্কেল নীলফামারী সদরের অতিরিক্ত পুলিশ সুপার রহুল আমিন

আপডেট: ডিসেম্বর ২৪, ২০১৯

  • Facebook Share
রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ সদর সার্কেল নীলফামারী সদরের অতিরিক্ত পুলিশ সুপার রহুল আমিন

মো: নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
রংপুর রেঞ্জের অক্টোবর মাসের শ্রেষ্ঠ সদর সার্কেল হিসেবে নির্বাচিত
হয়েছেন নীলফামারী সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রহুল আমিন। গতকাল ২৩
ডিসেম্বর রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে রংপুর রেঞ্জের
মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় অক্টোবর মাসের শ্রেষ্ঠ সদর
সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হন নীলফামারী সদরের অতিরিক্ত পুলিশ
সুপার রহুল আমিন। উক্ত অনুষ্ঠানে নীলফামারী সদরের অতিরিক্ত পুলিশ সুপার
রহুল আমিন কে সম্মানোনা স্মারক হিসেবে অর্থ পুরষ্কার ও ক্রেষ্ট তুলে দেন
রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টচার্য্য। এছাড়া নভে¤র মাসের শ্রেষ্ঠ সাব
ইন্সপেক্টর হিসেবে নির্বাচিত হন নীলফামারী সদর থানার এসআই পলাশ কান্তি
রায়।