২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

ডোমারে আ.লীগের স্থায়ী অফিস উদ্বোধন

আপডেট: ডিসেম্বর ২৭, ২০১৯

  • Facebook Share
ডোমারে আ.লীগের স্থায়ী অফিস উদ্বোধন

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(২৭ ডিসেম্বর)বিকেলে ডোমার ডাক বাংলোর সামনে উপজেলা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।  এসময় উপস্থিত ছিলেন,ডোমার পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ময়নুল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব করিমুল ইসলাম, অফিসার ইনচার্জ(ওসি)মোস্তাফিজার রহমান,গোমনাতী ইউপি চেয়ারম্যান ও গোমনাতী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ,কৃষকলীগ সভাপতি হাবিবুল হক দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ময়নুল ইসলাম,সাধারন সম্পাদক রশিদুল হক, সোনারায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহীদ আহমেদ শান্তু,সাধারন সম্পাদক গোলাম ফিরোজ চৌধুরী,ভোগডাবুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম বকুল, কেতকীবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম,পাঙ্গা মটুকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল হোসেন,হরিনচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) ময়নুল হক মাষ্টার,জোড়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সব্যসাচী,সাধারন সম্পাদক হাফিজুর রহমান মানিকসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।