২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

কালিহাতীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন

আপডেট: ডিসেম্বর ২৭, ২০১৯

  • Facebook Share
কালিহাতীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন


আপন আর্য্য,কালিহাতী( টাঙ্গাইল)প্রতিনিধি :  টাঙ্গাইল কালিহাতীতে (২৭ শে ডিসেম্বর ) শুক্রবার দুপুরে কালিহাতী উপজেলায়  মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক । উক্ত উদ্ভোধন অনুষ্ঠানে তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে বঙ্গবীর কাদের সিদ্দিকী সম্মানের যোগ্য কিন্তু তাকে আমরা সম্মান করতে পারিনা।কারন কাদের সিদ্দিকী স্বাধীনতা বিরোধী রাজাকারদের সাথে হাত মিলিয়ে আ’লীগ সরকারের পতন ঘটাতে চায়।বঙ্গবীর কাদের সিদ্দিকী যখন গোলাম আযমের সাথে হাত মিলিয়ে এক মঞ্চে বসে একত্রে শেখ হাসিনার সরকারকে পতন ঘটানোর জন্য সভা করেন। তখন আর শ্রদ্ধা ও সম্মান জানাতে পারি না।  
তিনি বলেন,শাজাহান সিরাজ মুক্তিযুদ্ধের সময় আমাদের সংগঠন ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিলেন তিনি ৩রা মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর সামনে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন।পরবর্তীতে বিএনপি সরকারের পার্লামেন্টে দাড়িয়ে বলেছিলেন তিনি নাকি জিয়াউর রহমানের ডাকে মুক্তিযুদ্ধ করেছিলেন। আমার দুঃখ হয় তিনি পার্লামেন্টে দাড়িয়ে বলেছিলেন বঙ্গবন্ধুর ছবি দেখিয়ে এ ছবি এখানে কেন। 
তিনি আরো বলেন,স্বাধীনতা বিরোধী রাজাকারদের বিচার এদেশের মাটিতেই হবেই।স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে তালিকা নিয়ে যাচাই বাচাই না করে রাজাকারের তালিকা প্রকাশ করে ভুল করেছি।এই ভুলের জন্য ক্ষমা চাই।ওই তালিকা স্থগিত করা হয়েছে। তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন,আগামী জানুয়ারীতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রনালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ।
আগামী জুলাই মাস থেকে মুক্তিযোদ্ধাদের ভাতা ১৫ হাজার করার চিন্তাভাবনা রয়েছে সরকারের।এছাড়াও মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা দিবস উপলক্ষে ভাতা দেয়া হবে।
জেলা প্রশাসক মো.শহিদুল ইসলামের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন,কালিহাতী আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী , সখিপুর-বাসাইল আসনের এমপি এড.জোয়াহেরুল ইসলাম। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম আরা নিপা,জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো.গোলাম আজম, উপজেলা সহকারি কর্মকর্তা (ভুমি) শাহরিয়ার রহমান,উপজেলা চেয়ারম্যান আনছান আলী বিকম প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালানা করেন জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ।