আপডেট: ডিসেম্বর ২৯, ২০১৯

আপডেট:

সেলিম আল মামুন বাবু-ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ-নীলফামারীর ডোমারে জাগরণ গ্রæপের চা বাগানে বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৮ডিসেম্বর)ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা ভারত বাংলাদেশের ৭৮৪পিলার সংলগ্ন গিরিয়ার ডাঙ্গা জাগরণ চা বাগানে অনুষ্ঠিত বনভোজনের পাশাপাশি শিশু ও নারীদের ক্রীড়া প্রতিযোগীতা,পুরস্কার বিতরন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি বনভোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জাগরন গ্রæপের সভাপতি নির্মল কুমার রায়,সাধারন সম্পাদক আশিকুর রহমান লাবু,চিলাহাটি মাচেন্টস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হুমাউন কবির সরকার,ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি)মোস্তাফিজার রহমান,ওসি(তদন্ত)বিশ্বদেব রায়,স্বাস্থ্য সহকারী জাহাঙ্গীর আলম,পূর্ব ভোগডাবুড়ী ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর জলিল শাহিন,সাজ্জাদুল ইসলাম এ্যাপোলো, রাকিবুল হাসান রন,ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভূট্টো,সাধারন সম্পাদক রওশন আলম পাপ্পু প্রমূখ। জাগরণ গ্রæপের ১৩সদস্য ওই এলাকার আলহাজ্ব শাহাজদ্দিন প্রামানিকের ব্যাক্তিগত ৩০বিঘা জমি লিজ নিয়ে সেখানে চা বাগান গড়ে তোলে। শেষে ক্রীড়া অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করে জাগরণ গ্রæপের ১৩সদস্যের মধ্যে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।