২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

রংপুর রেঞ্জের বিশেষ পুরষ্কার পেলেন নীলফামারী সদর থানার মাহমুদ উন-নবী

আপডেট: জানুয়ারি ২৭, ২০২০

  • Facebook Share
রংপুর রেঞ্জের বিশেষ পুরষ্কার পেলেন নীলফামারী সদর থানার মাহমুদ উন-নবী

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
রংপুর রেঞ্জের বিশেষ পুরষ্কার পেলেন নীলফামারী সদর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন-নবী মাহমুদ-উন-নবী। গত ১৫ জানুয়ারি সকালে রংপুর রেঞ্জের ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের ২০১৯ সালের ডিসেম্বর মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায়  ডিসেম্বর মাসের  ভালো কাজের স্বীকৃতি স্বরুপ এবং স্কুলের ডাকাতি মামলার রহস্য উদঘাটনের জন্য নীলফামারী সদর থানার পুলিশ পরিদর্শক মাহমুদ -উন- নবী (তদন্ত) কে বিশেষ পুরষ্কারে পুরষ্কৃত করা হয়। উক্ত সভায় অত্র রেঞ্জের গত ডিসেম্বর মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতিসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয় এবং রেঞ্জের কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে ২০১৯ সালের ডিসেম্বর মাসের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে সম্মানোনা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। এসময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম সেবা, নীলফামারীর নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান পিপিএম বিপিএম সেবা প্রমূখ।