আপডেট: জানুয়ারি ২, ২০২০

আপডেট:

গৌরনদী প্রতিনিধি
বরিশাল জেলার গৌরনদী উপজেলার সুনাম ধন্য ঐতিহ্যবাহী আনোয়ারা প্রি ক্যাডেট স্কুলের ছাত্র ছাত্রী দের মাঝে সরকার নির্ধারিত বিনা মুল্য বই বিতরণ ও স্কুলের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্কুলের প্রতিষ্ঠাতা চোয়ারম্যান, আলহাজ্ব আবুল হোসেন মিয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীল খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আবুল কালাম, আরো উপস্থিত ছিলেন গৌরনদী রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক,সাংবাদিক মোঃ রাজীব হোসেন খান, সাংবাদিক মাসুদ সরদার। উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন আনোয়ারা প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক বাবু প্রানতোষ কুমার দাশ।
এছাড়া নবাগতা ছাত্র ছাত্রীদের অভিভাবক গনসহ সহ স্কুলের শিক্ষকগন উপস্থিত ছিলেন