২৫, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ৬ মুহররম ১৪৪২

টাঙ্গাইলে মূলহোতাদের গ্রেফতার দাবীতে দ্বিতীয় দিনের মানববন্ধন

আপডেট: জানুয়ারি ৪, ২০২০

  • Facebook Share
টাঙ্গাইলে মূলহোতাদের গ্রেফতার দাবীতে দ্বিতীয় দিনের মানববন্ধন

কালিহাতী(টাঙ্গাইল) প্রতিনিধি  : টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের উপর জুয়ারিদের হামলা ও মূলহোতাদের গ্রেফতারের দাবীতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
বেলা ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ বাসস্ট্যাড এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন হয়। 
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক, সহসভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল ও অাতোয়ার রহমান মিন্টুসহ অন্যন্যরা। এসময় সুশীল সমাজের প্রতিনিধি ও সুজনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
এসময় বক্তারা, দেশের সর্ববৃহৎ জুয়া পরিচালানাকারী, মাদক সম্রাট ফজল মন্ডল ও তার সহযোগীরা তিন দিনেও গ্রেফতার না হয়ে প্রকাশ্যভাবে ঘুরে বেড়ানোয় ক্ষোভ প্রকাশ করেন তারা। 
গত বৃহস্পতিবার ভূঞাপুরের গোবিন্দাসীতে জুয়ার আসরের সংবাদ সংগ্রহে গেলে, ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদারসহ তিন সাংবাদিকদের উপর হামলা চালায় জুয়াড়িরা। পরে জড়িত অভিযোগে সামাদ, সালাম ও রমজান, রাজ্জাক নামের চার জুয়াড়িকে গ্রেপ্তার করে পুলিশ।