২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

আপডেট: জানুয়ারি ৫, ২০২০

  • Facebook Share
ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

রাকিব হাসান ,ক্রীড়া প্রতিবেদকঃ শুধু কাগজে কলমে নয় মাঠেও শক্তিশালী দল বসুন্ধরা তা আবারও প্রমান করলো ।গত ম্যাচেে অনেকটা গুছালো খেলা উপহার দিলো তারা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে হারলেও কোয়াটার ফাইনালে মুক্তিযোদ্ধা এসকেসি কে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিলো গতবারের রানার্স আপ বসুন্ধরা কিংস। সেমিফাইনালে পুলিশ এফসিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দ্বিতীয় বারের মতো ফাইনালে উঠে কিংসরা।বর্তমান সময়ে বসুন্ধরা যেভাবে শাসন করছে সেটাই তাদের নামের সঙ্গে থাকা ‘কিংস’ শব্দটার যথার্থতা প্রমাণ করে চলছে। 
*
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ রবিবার (৫ জানুয়ারি )ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস এন্ড সোসাইটি।ম্যাচটি শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মমধ্যদিয়ে চলছিলো।এবারের আসরে নজর কেড়েছেন রহমতগঞ্জের গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন। শুরুর দিকে অনেকটা বল দখলে ও প্রতিপক্ষকে চাপে রেখেছিলো কিংসরা। খেলার একচল্লিশ মিনিটে কলিনড্রেসের হেডে এগিয়ে য়ায় বসুন্ধরা কিংস। ১-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে বসুন্ধরা কিংস।
*
দ্বিতীয়ার্ধে নেমে ব্যবধান বাড়াতে রহমতগঞ্জের রক্ষনে চাপ দিতে থাকে বসুন্ধরা।খেলার ৬৩ মিনিটে শাহেদুল আলমের কর্নারে গাম্বিয়ার ফরোয়ার্ড মোমোদু বাহর হেডে পরাস্ত হন জিকো। সমতায় ফেরে রহমতগঞ্জ।
*
৭১তম মিনিটে সতীর্থের ব্যাক পাস বিপদমুক্ত না করে সময় নষ্ট করেন গোলরক্ষক, দ্রুত দৌড়ে এসে বল ছিনিয়ে নিয়ে ফাঁকা পোস্টে লক্ষ্যভেদ করেন কলিনড্রেস।
*
নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্কার ব্রুসনের দল বসুন্ধরা কিংস। দলের হয়ে দুটি গোল করেন অধিনায়ক কলিনড্রেস ।
*
ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন বসুন্ধরা কিংসের বিশ্বনাথ ঘোষ। ৪ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন বাংলাদেশ পুলিশ এফসির ফরোয়ার্ড সিডনি রিভেইরা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় চ্যাম্পিয়ন দলের ফরোয়ার্ড কলিনড্রেস।