৩, সেপ্টেম্বর, ২০২০, বৃহস্পতিবার | | ১৫ মুহররম ১৪৪২

সুন্দরবেন থেকে হরিণ ২২ কেজি মাংস উদ্ধার

আপডেট: ডিসেম্বর ১০, ২০১৮

  • Facebook Share
সুন্দরবেন থেকে হরিণ ২২ কেজি মাংস উদ্ধার

রানা ফকির বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চরখালী এলাকা থেকে ২২ কেজি হরিণের মাংস ও ৬ শত ফুট হরিণ ধরা ফাঁদ উদ্ধার সহ একটি নৌকা ও জব্দ করেছে বন বিভাগ। কিন্তু এ সময় এই চোরা শিকারীদের কেউ আটক হয়নাই। এসময়ে চোরা শিকারীদের ব্যবহৃত একটি ডিঙ্গি নৌকাও আটক করা হয়েছে। উদ্ধার করা মাংস সোমবার সকালে আদালতের নির্দেশে শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে মাটিচাপা দেওয়া হয়েছে।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, রবিবার সন্ধ্যায় চরখালী টহল ফাঁড়ির বনরক্ষিরা গোপন সংবাদ পেয়ে বনে অভিযান চালায়। এসময় চরখালী বনাঞ্চলে চোরা শিকারীরা বনরক্ষীদের দেখতে পেয়ে গহীন বনে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে হরিণের মাংস, ২২ কেজি নাইলনের দঁড়ির ফাঁদ উদ্ধার করা হয়। আদালতের র্নিদেশে উদ্ধার করা হরিনের মাংস মাটি চাপা দেয়া হয়েছে। আটক করা হয় একটি ডিঙ্গি নৌকা। এঘটনায় অজ্ঞাত চোরা শিকারীদের বিরুদ্ধে বন ও বন্যপ্রাণি সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।