আপডেট: জানুয়ারি ১৯, ২০২০

আপডেট:

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে এই প্রথম আসছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরত মাওঃ ডাঃ মিজানুর রহমান আজহারী। আগামি ২১ জানুয়ারি নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা স্কুল ও কলেজের দক্ষিন দিকে বসুনিয়া পাড়ায় এক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তিনি তার গুরুত্বপূর্ন তাফসির পেশ করবেন। তাফসিরুল কোরআন মাহফিলে জেলা আওয়ামী লীগের সভাপতি পেীর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ এর সভাপতিত্বে ও চড়াইখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মাহফিল কমিটির আহবায়ক মোঃ মোশাররফ হোসেন বসুনিয়া (মানিক) এর পৃষ্ঠপোষকতায় ও সার্বিক তত্ত্বাবধানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ। অন্যান্য বক্তার মধ্যে উপস্থিত থাকবেন প্রাইম জামে মসজিদ ঢাকার খতিব আলহাজ্ব হযরত মাওঃ মির্জা ইয়াসিন আরাফাত, মুফতি আজহারুল ইসলাম ও মাওলানা হাফিজুর রহমান। চড়াইখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মাহফিল কমিটির আহবায়ক মোঃ মোশাররফ হোসেন বসুনিয়া (মানিক) জানান, আমরা সবাই হযরত মাওঃ ডাঃ মিজানুর রহমান আজহারী’র তাফসির সম্পর্কে জানি। তিনি বর্তমানে বাংলাদেশের একজন বহুল আলোচিত জনপ্রিয় বক্তা। তাই এই মাহফিলে পঞ্চাশ হাজার মানুষের উপস্থিতি হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই আমরা সে অনুযায়ি মাহফিলে বসার ব্যবস্থা করেছি। অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সদর সার্কেল রুহুল আমিন জানান, নীলফামারীতে এই রকম একটা বড় মাহফিলের আয়োজন করা হয়েছে। তাই জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।