আপডেট: জানুয়ারি ২০, ২০২০

আপডেট:

লক্ষ্মীপুর সদর প্রতিনিধি
রবিন হোসেন তাসকিন///
লক্ষ্মীপুর জেলা শহরে যাত্রা শুরু করলো ন্যামস্ মটরস্ এক্সক্লুসিভ পরিবেশক শোরুম হলি গ্রুপ এর নতুন business wings হলি মটরস্। লক্ষ্মীপুর জেলা শহরে আলিয়া মাদ্রাসা সংলগ্ন অবস্থিত ওই শোরুমটিতে পাওয়া যাচ্ছে ফুয়েল বা গ্যাস দ্বারা চালিত অত্যাধুনিক সি এন জি, এবং সকল প্রকার মটরস পার্টসের পণ্যসামগ্রী। সোমবার আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে শোরুমটি যাত্রা শুরু করে। ফিতা কেটে উদ্বোধন করেন লক্ষ্মীপুর সদর উপজেলার চেয়ারম্যান, লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি জনাব সালাহ উদ্দিন টিপু।
এ সময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যামস্ মটরস এর ম্যানেজার জনাব জাহাঙ্গীর হোসেন, জনাব এম.এ মালেক,সাধারন সম্পাদক, লক্ষ্মীপুর জেলা প্রেসক্লাব, সাংবাদিক কাউছার, জেলা প্রতিনিধি এটিএন নিউজ,জনাব আব্বাস হোসেন, জেলা প্রতিনিধি ইনডিপেনডেন্ট টিভি, মোশারফ হোসাইন মুশু, চেয়ারম্যান, ১৫ নং লাহারকান্দী ইউনিয়ন পরিষদ, হারুনুর রশীদ, সাধারন সম্পাদক, লাহারকান্দী ইউনিয়ন আওয়ামীলীগ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।