২৫, সেপ্টেম্বর, ২০২০, শুক্রবার | | ৭ সফর ১৪৪২

মোহনগঞ্জ অস্ত্রের ভয় দেখিয়ে সপ্তম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ

আপডেট: জানুয়ারি ২২, ২০২০

  • Facebook Share
মোহনগঞ্জ অস্ত্রের ভয় দেখিয়ে সপ্তম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ

নেত্রকোনা প্রতিনিধি : রিয়ান আলম সাগর // নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় সপ্তম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে সারোয়ার নামের (২৩) এক যুবককে আটক করেছে মোহনগঞ্জ পুলিশ।শুক্রবার রাতে টয়লেটের উদ্দ্যেশে মেয়েটি ঘর থেকে বের হলে ধর্ষক তাকে অস্ত্রের ভয় দেখিয়ে তুলে নিয়ে যায় পাশের পতিত জমিতে।
ধর্ষনের পর তাকে হুমকি দেওয়া হয় যদি কাউকে এই ঘটনা জানায় তবে তাকে এবং তার বাবা মাকে মেরে ফেলা হবে। এই ভয়ে সে কাউকে কিছু জানায়নি।তার ঘরে গিয়ে সে কাঁদতে থাকে। তার কান্নার আওয়াজ শোনে বাবা মা তাকে জিজ্ঞাসা করলে সে কিছু বলতে রাজি হয়নি।শনিবার রাতে নির্যাতনের কথা তার মাকে জানায়।তার পরিবার বাদী হয়ে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করে। মোহনগঞ্জ থানার ওসি এই ঘটনার সত্যতা যাচায় করে আসামী সারোয়ারকে আদালতে পাঠায়।