১৪, মে, ২০২১, শুক্রবার | | ২ শাওয়াল ১৪৪২

ফুলবাড়িয়া মটরযান কর্মচারী ইউনিয়নের নির্বাচনে লতিফ সভাপতি সাইফুল সম্পাদক

আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২০

  • Facebook Share
ফুলবাড়িয়া মটরযান কর্মচারী ইউনিয়নের নির্বাচনে লতিফ সভাপতি সাইফুল সম্পাদক

মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের অন্তর্ভূক্ত ফুলবাড়িয়া থানা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন ব্যাপক উৎসবমুখর পরিবেশে শুক্রবার আলম এশিয়া (প্রাঃ) লিঃ ষ্ট্যান্ডে অনুষ্ঠিত হয়েছে।  
এতে সভাপতি পদে আঃ লতিফ বাঘ প্রতীক নিয়ে ৩০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আঃ হান্নান দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৫৬ ভোট।  
সম্পাদক পদে সাইফুল ইসলাম হরিণ প্রতীক নিয়ে ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুনুর রশিদ (মামুন) প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১৫৭ ভোট।  
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে একটানা ভোটগ্রহণ। শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষে আইনশৃংখলা রক্ষাকারীবাহিনী মোতায়েন ছিল।