২১, এপ্রিল, ২০২১, বুধবার | | ৯ রমজান ১৪৪২

রায়পুরা প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২০

  • Facebook Share
রায়পুরা প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

হারুনুর রশিদ রায়পুরা নরসিংদী প্রতিনিধি   //   নরসিংদীর রায়পুরায় প্রেসক্লাবের উদ্যোগে ১লা জানুয়ারি শনিবার সকালে প্রেসক্লাবের হলরুমে  অসুহায়, দুস্থ, শীতার্ত  মানুষের  মাঝে শতাধিক  কম্বল বিতরণ করা হয়  ।    কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক   এম নূরউদ্দিন আহমেদ এর পরিচালনায় সভাপতিত্ব করেন রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম লিটন। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাবেক যুবও ক্রীড়া সম্পাদক এ কে এম মহিউদ্দিন, প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ জয়নুল আবেদীন, মোসলেহ উদ্দিন বাচ্চু,   সহ সভাপতি ফরিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, ক্লাবের সাবেক সভাপতি বশির আহম্মেদ মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা খান, ক্লাবের  দপ্তর সম্পাদক মোঃ ফরিদ মিয়া, সালেহ্ আহাম্মদ পলাশ,হারুনুর রশিদ , রুস্তম মিয়া, এম আজিজুল হক, জহির উদ্দিন আহমেদ নাসিম সহ সাংবাদিকদয় ও  স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।