আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২০

আপডেট:

স্কাউটিংয়ের আদর্শে গড়ে উঠা প্রতিদিন কারো না কারো উপকার করতে সেবার জন্য প্রস্তুত থাকতে যথাসাধ্য চেষ্টা করার মূলমন্ত্র কে ধারন করে রংপুর মহানগরীর ৩৩ নংওয়ার্ডে অবস্থিত আত্মমানবতার সেবায় নিয়োজিত প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউট এর কাব স্কাউট , স্কাউট, গার্লইন স্কাউট ও রোভার স্কাউট সদস্যদের সাপ্তাহিক সঞ্চয়ের অর্থ দিয়ে ০২ ফেব্রয়ারি রবিবার নগরীর ৩৩ নং ওয়ার্ডের অসহায় ও দূস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করে।
এ সময় প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটের পরিচালক মোঃ আব্দুস সোবহান, সভাপতি মোঃ বেলাল হোসেন, প্রধান শিক্ষিকা মোছাঃ শাহিদা বেগম, সিনিয়র রোভার মেট রেজওয়ান হোসেন সুমন সহ ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।