৩০, নভেম্বর, ২০২০, সোমবার | | ১৪ রবিউস সানি ১৪৪২

নাগরপুরে ৩৫৫৯ জন শিক্ষার্থীর পরীক্ষা শুরু

আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২০

  • Facebook Share
নাগরপুরে ৩৫৫৯ জন শিক্ষার্থীর পরীক্ষা শুরু

মোঃ তোফাজ্জল হোসেন তুহিন, নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ৩৫৫৯ জন পরীক্ষার্থী নিয়ে আজ সোমবার (৩ ফের্রুয়ারি) শুরু হয়েছে এসএসসি, সমমানের পরীক্ষা। সাধারনে ১টি কেন্দ্রের অধিনে মোট ৭টি ভেন্যুতে এবং সমমানের পরীক্ষা ১টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।

নাগরপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। তাঁরা আশা করছেন, সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এ জন্য পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও গণমাধ্যম থেকে শুরু করে সব পর্যায়ের মানুষের সহায়তা কামনা করেন তিনি। নাগরপুর সরকারী যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ শফিকুল ইসলাম সবুজ এর দেওয়া তথ্য অনুযায়ী সাধারণ শিক্ষা বোর্ড, ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ৩১৫৫ জন এবং মাদ্রাসা কেন্দ্র সচিব আব্দুস সালাম জানান, দাখিল পরীক্ষার্থী ৪০৪ জন। তথ্য অনুসারে নাগরপুর উপজেলায় এবার মোট পরীক্ষার্থী ৩ হাজার ৫শত ৫৯ জন। গত বছরের তুলনায় এ বছর মোট পরীক্ষার্থী ৫৩৩ জন কমেছে। আগের মতো এ বছরও পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢুকতে হয়েছে। তবে অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী সময় মতো আসতে না পারলে তার কারণ, নাম, রোল সহ উল্লেখ করে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে। সেই তথ্য পরীক্ষার দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডকে জানাতে হবে। পরীক্ষা কেন্দ্রে কেউ মোবাইল ফোন নিতে পারবে না। শুধু কেন্দ্র সচিব সাধারণ মানের একটি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে খুদে বার্তা পাঠিয়ে কোন সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে, সেটি কেন্দ্র সচিবকে জানানো হয়। এই পরীক্ষার কারণে গত ২৫ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৫ ফের্রুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা করেন সরকার। এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১ ফের্রুয়ারি । কিন্তু সরস্বতীপূজার কারণে এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ১ ফের্রুয়ারি অনুষ্ঠিত হয়। আর এ কারণে এসএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়।