২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

লালমনিরহাটে ট্রাক্টর থেকে পড়ে শ্রমিক নিহত

আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২০

  • Facebook Share
লালমনিরহাটে ট্রাক্টর থেকে পড়ে শ্রমিক নিহত


হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ
লালমনিরহাট সদর উপজেলায় ট্রাক্টর থেকে পড়ে গিয়ে পল্লব কুমার রায় (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে সকালে সদর উপজেলার মণ্ডলেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পল্লব কুমার রায় সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তালুক মৃত্তিঙ্গা এলাকার শ্রী সুনিল চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে মণ্ডলেরহাট এলাকায় ট্রাক্টর নিয়ে মাটি টানার কাজ করতে যান পল্লব কুমার রায়। ওই এলাকায় পৌঁছালে ট্রাক্টর থেকে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত (ওসি, তদন্ত) কর্মকর্তা এরশাদুল আলম জানান, কোনো অভিযোগ না থাকায় নিহত শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।