২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

ডোমারে পিকআপের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২০

  • Facebook Share
ডোমারে পিকআপের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ  

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে পিকআপের ধাক্কায় লুৎফর রহমান (৬৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।  শুক্রবার রাত ১১টার দিকে চিলাহাটি-আমবাড়ি সড়কের বটতলী মোড় নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে। নিহত লুৎফর রহমান ভোগডাবুরী ইউনিয়নের চিলাহাটি মাষ্টার পাড়ার শুকুরু মিয়ার ছেলে । তিনি পেশায় একজন ঘটক। লুৎফর রহমান একটি বিয়ের আলোচনা শেষ করে সাইকেল যোগে চিলাহাটি বাজার থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপ চালক  রুবেল ইসলামকে আটক ও পিকআপটি জব্দ করেছে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র।