আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২০

আপডেট:

মোঃ জাকির হোসেনঃ বিশেষ প্রতিনিধি। মৌলভীবাজার।
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ইয়াবাসহ দুজনকে আটক করেছে রাজনগর থানা পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩০ মিনিটের সময়, রাজনগর উপজেলার টেংরাবাজার এলাকা থেকে তাদের দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কদমহাঁটা গ্রামের মৃত হিরা মিয়ার ছেলে সায়েদ মিয়া (২৫) ও তাহারলামুয়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে মহসিন মিয়া (৩৫)।
জানাযায় যে গোপন সংবাদের ভিত্তিতে
রাজনগর থানার এস আই বিনয় ও এ এস আই মৃত্যুঞ্জয় অভিযান পরিচালনা করে ২১ পিস ইয়াবাসহ তাদের দুজনকে আটক করা হয়।
রাজনগর থানার ওসি আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে জানান আটককৃত দের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হচ্ছে।