২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

অর্নাস ৪র্থ বর্ষের পরিক্ষার সময়সূচী পরিবর্তনে দাবিতে মানবরন্ধন

আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২০

  • Facebook Share
অর্নাস ৪র্থ বর্ষের পরিক্ষার সময়সূচী পরিবর্তনে দাবিতে মানবরন্ধন

মো: তাফহিমুল ইসলাম , দিনাজপুর: 

দিনাজপুর সরকারি কলেজে অর্নাস চতুর্থ বর্ষ পরীক্ষার সময়সূচী পরিবর্তন ও সংশোধনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
১৭ ফেব্রুয়ারি সকাল ১১:৩০ মিনিটে দিনাজপুর সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে পরিক্ষার  সময়সূচী পরিবর্তন ও সংশোধনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে দিনাজপুর সরকারি কলেজের অর্নাস চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কলেজের অর্নাস ৪র্থ বর্ষের সকল বিভাগের ছাত্র-ছাত্রীরা আংশগ্রহন করে। এতে তারা পরিক্ষার সময়সূচী পরিবর্তন না হয় প্রতিটি পরিক্ষার মাঝে ৪/ ৫ দিন বন্ধের দাবি জানায়। 
পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো: রহুল এর কাছে এ বিষয়ে জানতে চায়লে তিনি  অভিযোগ করে বলেন, এ রুটিনে পরীক্ষার গ্যাপ বলতে কিছুই নেই। যা আমাদের জন্য খুবই অসুবিধাকর, এমনিতেই বিজ্ঞান বিভাগের বিষয় সমূহ অনেক কঠিন দুই দিনে বইয়ে সকল বিষয় রিভিশন দেওয় সম্ভব হয়না । ব্যাবস্থাপনা বিভাগের মোছাদ্দেক সহ অন্য বিভাগের সবাই একই রকম অভিযোগ করেন, এবং রুটিন পরিবর্তনের জোড় দাবি জানান। দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে 
শিক্ষার্থীরা দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর স্মারকলিপি প্রদান করেন।