আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২০

আপডেট:

প্রতিনিধি মোঃ রিপন।
পশ্চিম কোরাল মারা ৯নং ওয়ার্ড (মান্নান মাস্টার বাড়ি) থানা তজুমদ্দিন জেলা ভোলা। জামালের মেয়ে আছমা বেগম এর বিবাহ হয,চকঢোষ ৯নং ওয়ার্ড কাছিয়া ইউনিয়ন, থানা বোরহাউনদ্দিন, জেলা ভোলা মোঃসফিক মাঝীর ছেলে মোঃওহিদ এর সাথে বিবাহ হয় বিবাহের সময়। আছমা বেগমের এর বাবা বিভিন্ন প্রকার অলংকার আনুষঙ্গিক জিনিসপত্র উপহার হিসাবে দুই লক্ষ টাকা দিয়ে ।আছমাকে ওহিদ এর বাড়িতে পাঠায়। বিবাহের কয়েক মাস যেতে না যেতে। আছমার কাছে যৌতুক হিসেবে আবারও দুই লাখ টাকার চাপ সৃষ্টি করে। তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। উক্ত বিষয়ে স্থানীয় গণ ব্যক্তি একাধিক সালিশ বৈঠক করে । বিবাদী স্থানীয় আইন কাণুন মানে না। গত 2 বছর পূর্বে ওহিদ বিদেশে যাওয়ার সময় আছমার বাবার কাছ থেকে( দুই লক্ষ) টাকা যৌতুক হিসেবে দাবি করে ওই টাকা আছমা তার বাবার বাড়ি থেকে আনিয়া দেয়। ওহিদ ওই টাকা দিয়ে বিদেশে চলেযা যাওয়ার পর । তার শশুর শাশুড়ি তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করিয়া আসিতেছ। আছমার গর্ভে সন্তান আফছানা বেগম তিহা থাকার কারণে সে মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করে রয়েছে। ওহিদ বিদেশ থেকে ফিরে আসার পর আবারও( দুই লাখ টাকা) যৌতুক দাবি করে ওই টাকা দিতে অস্বীকার করিলে। ১৫/২/২০২০ তারিখ আনুমানিক সকাল এগারোটা ওহিদ এবং তার বাবা-মা সহকারে তাকে এলোপাতাড়িভাবে লাঠি দিয়ে পিটিয়ে চোখে মরিচ দিয়ে শারীরিক নির্যাতন করেছে এবং তার চুল কেটে দিয়েছে এই খবর ।আছমার আত্মীয়-স্বজন ও বাবা শুনতে পায় তখন তার আত্মীয় স্বজন তার বাবা মোঃ জামাল তাকেও ওখান থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে আসে চিকিৎসক তাকে ভর্তি করে। এই ঘটনার তীব্র নিন্দা জানায় এবং সুষ্ঠু বিচার চায় আছমা এ পরিবারের সবাই।