৩, সেপ্টেম্বর, ২০২০, বৃহস্পতিবার | | ১৫ মুহররম ১৪৪২

আইইউবিএটির ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২৯শে ফেব্রুয়ারী ২০২০

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২০

  • Facebook Share
আইইউবিএটির ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২৯শে ফেব্রুয়ারী ২০২০

শাহাদাত হোসেন শাকিল (আইইউবিএটি প্রতিনিধি  )  

আগামী ২৯ ফেব্রুয়ারী ২০২০ শনিবার, আইইউবিএটি আয়োজন করতে যাচ্ছে ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০২০। দেশের  সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও প্রস্তুতির লক্ষ্যে এটি অনুষ্ঠিত হবে।আইইউবিএটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী কিছু প্রতিষ্ঠান সরাসরি জীবনবৃত্তান্ত সংগ্রহ,বাছাই ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে সাথে সাথেই  চাকরির প্রস্তাব দিবে  এবং কিছু প্রতিষ্ঠান পরবর্তী সময়ে প্রধান কার্যালয় থেকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেবে।এ ছাড়া মেলায় ক্যাম্পাস রিক্রুটমেন্টের পাশাপাশি ক্যারিয়ার উন্নয়ন ও প্রস্তুতি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করা হবে। পাশাপাশি শিক্ষাবিদ,ব্যাবসায়ী ও দেশবরেণ্য ব্যক্তিদের নিয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও প্রস্তুতিতে সহায়ক বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে। চাকুরী প্রার্থীরা দেশের বিভিন্ন পর্যায়ের নামিদামি  কোম্পানি ও প্রতিষ্ঠানসমূহের সাথে সরাসরি যোগাযোগ করে  বর্তমান সময়ের যে পরিবর্তন তার সাথে তাল মিলিয়ে নিজেকে  যোগ্য পার্থী হিসেবে তৈরী করতে পারেন।আইইউবিএটির প্লেসমেন্ট অফিসের আয়োজনে ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০২০ এ ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে এক্সছিলেন্স বাংলাদেশ।

উল্লেখ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান ১৯৯১ সালে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আইইউবিএটি প্রতিষ্ঠা করেন  যা উচ্চ শিক্ষার মাধ্যমে মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ঢাকার উত্তরায় ১০ নম্বর সেক্টরে ১৯ বিঘা জমিতে মনোরম পরিবেশে নিজস্ব স্থায়ী ও সবুজ ক্যাম্পাসে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে।