আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২০

আপডেট:

চট্টগ্রাম প্রতিনিধিঃ
সম্প্রতি চট্টগ্রামের নজুমিয়া হাট মক্কা গ্রেন্ড কিচেনে সৃজনশীল শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন “নতুন প্রতিভা” এর রাউজান শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে
শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনে নিজ প্রতিভার দ্যুতি ছড়িয়ে দেয়ার জন্য এবং নিজেদের প্রতিভা গুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার মানসে একদল নবীন লেখক ও সংস্কৃতিকর্মীদের মাঝে সম্পর্কের মেলবন্ধন গড়ে তুলেছে সৃজনশীল শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন নতুন প্রতিভা।সভায় উপস্থিত ছিলেন নতুন প্রতিভা’র কেন্দ্রীয় সভাপতি কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন সহ নব গঠিত রাউজান শাখার আহব্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ শহিদুল ইসলাম মিনার, আমিনা মুলতাজিম,কাজী ইরফাত খানম,সানজিদা সুলতানা,সাজিদুল ইসলাম,মোহাম্মদ আসিফ,পারভিন আক্তার চাঁদনি, মাহমুদুল হাসান,মো: আরিফ,সৈয়দ ইরতিজা মঈন তোহা ,মোহাম্মদ ইরফান আহমদ,অর্পা মহাজন ও শ্রাবন্তী মুহুরি প্রমূখ।
সাহিত্য চর্চার মাধ্যমে অন্ধকার দূরীভূত হয়ে সুন্দর সমাজ পুলকিত হয়। কারন সৃজনশীল কর্মকান্ডে অংশ গ্রহনের মাধ্যমে একজন মানুষের মনোবৃত্তির বিকাশ ঘটে। “নতুন প্রতিভা” সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সত্যিই প্রশংসনীয় একটি উদ্যোগ।