২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

দুমকিতে মাদক বিরোধী আলোচনা সভা

আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২০

  • Facebook Share
দুমকিতে মাদক বিরোধী আলোচনা সভা

সোহাগ হোসেন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি\ পটুয়াখালীর দুুমকিতে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৪ ফেব্রæয়ারী সোমবার বিকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা রহমান প্রধান অতিথি ছিলেন। ইউএনও শঙ্কর কুমার বিশ্বাস’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান, জনতা কলেজের সহযোগী অধ্যাপক মো: সহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াছমিন, পিএসএস’র নির্বাহী পরিচালক হোসাইন আহম্মদ কবির প্রমুখ । সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।