আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২০

আপডেট:

আল আমিন মামুন চরফ্যাশন প্রতিনিধি;-প্রতি বছরের ন্যায় এবারও পরিবার উন্নয়ন সংস্থার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে পরিবার উন্নয়ন সংস্থা। আজকের উদ্ভদনীয় অনুষ্টানের প্রধান অতিথী হিসেবে উপস্হিত ছিলেন আছলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম (নোয়াব) কাজী। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবার উন্নয়ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিযোগিতায় অংশ নেয় স্হানীয় ১ও২ নং ওয়ার্ড ফুটবল একাদশ এবং ৫ও৬নং ওয়ার্ড ফুটবল একাদশ। ১-০ গোল করে সরাসরি ফাইনালে ৫ও৬নং ফুটবল একাদশ। ক্রীড়া ও বিনোদনকে জন সাধারনের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষে পরিবার উন্নয়ন সংস্থা আছলামপুরে আয়োজন করেছে সাংস্কৃতিক প্রতিযোগিতা। স্থানীয় পর্যায়ে বহু প্রতিযোগি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রধান অতিথী বক্তব্যে বলেন আছলামপুরে পরিবার উন্নয়ন সংস্হায় ব্যপক উন্নয়ন করেছে, এবং আছলামপুর যুব সমাজকে বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত রাখে, এসকল কথা বলে সমাপ্তি ঘোষণা করা হয়।