২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

রাণীনগরে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

আপডেট: ফেব্রুয়ারি ২৯, ২০২০

  • Facebook Share
রাণীনগরে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

মিশকাতুর রহমান রিপন, রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগরে মাদক বিরোধী পৃথক পৃথক অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ও ১০ পুড়িয়া গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে শুক্রবার সন্ধ্যায় উপজেলার আবাদপুকুর বাজার চার মাথা এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ শাফি (২৩) কে আটক করা হয়। আটক শাফি বগুড়ার আদমদীঘি উপজেলার সিংগাহার গ্রামের জালাল উদ্দীন খাঁনের ছেলে।

অপরদিকে একই রাতে উপজেলার কুবরাতলি বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ পুড়িয়া গাঁজাসহ বাবু সরদার (৪৫) কে আটক করা হয়। আটক বাবু সরদার রাণীনগর উপজেলার চকাদীন গ্রামের মৃত মছির উদ্দীন সরদারের ছেলে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে শনিবার আদালতে পাঠানো হয়েছে।