১৪, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২৪ জ্বিলহজ্জ ১৪৪১

সাংবাদিক মনিরের উপর সন্ত্রাসীদের হামলা, নিন্দা ও প্রতিবাদের ঝড়

আপডেট: মার্চ ১, ২০২০

  • Facebook Share
সাংবাদিক মনিরের উপর সন্ত্রাসীদের হামলা, নিন্দা ও প্রতিবাদের ঝড়

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় জিটিভির কলাপাড়া প্রতিনিধি, মহিপুর প্রেসক্লাবের সভাপতি ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্য মো: মনিরুল ইসলামের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে । প্রকাশিত সংবাদের জের ধরে কুয়াকাটার আলোচিত পর্যটক নির্যাতন ও গৃহকর্মী নির্যাতনসহ একাধিক মামলার প্রধান আসামী সোহাগ আকনসহ তার সাঙ্গ-পাঙ্গরা এ হামলার চালায়। শনিবার সন্ধ্যার পর সংবাদ সংগ্রহকালে উপজেলার মহিপুরের আমতলায় এ ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়ে যায় তার মোবাইল এবং ভিডিও ক্যামেরা। আহত করা হয় তার পুত্র শিহাব হাওলাদারকে। স্থানীয়রা মনিরুল ইসলাম উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

সাংবাদিক মনিরুল ইসলামের পুত্র শিহাব হাওলাদার জানান,শনিবার সন্ধ্যার পর বাবা নিউজ করার জন্য আমাকে নিয়ে আমতলা এলাকায় গেলে স্থানীয় সোহগ আকন, রেজাউল আকন ও তামিম আকনসহ বেশ কয়েকজন সন্ত্রাসীরা বাবাকে ও আমাকে মারধর শুরু করে। এসময় বাবার মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা বাবাকে বাচাতে আসলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে সোহগ আকনের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদুর রহমান জানান, সাংবাদিক মনিরুল ইসলামের বুকে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে।

মহিপুর থানার ওসি তদন্ত মাহবুবুল আলম জানান, অভিযোগ পেয়েছি, আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।