আপডেট: মার্চ ২, ২০২০

আপডেট:

জামালপুর প্রতিনিধিঃ ‘ভোটার হয়ে ভোট দেবো, দেশ গড়ায় অংশ নেবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার ( ০২ মার্চ) জেলা নির্বাচন অফিসের উদ্যোগে স্থানীয় বকুলতলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে এক আলোচনা সভায় ভারপ্রাপ্ত জেলা নিবার্চন অফিসার মোঃ মাহমুদুল আলম এর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোকলেছুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আমান উল্লাহ আকাশ, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ. জলিল,বাংলাদেশ কংগ্রেসের আহবায়ক আবু সায়েম মোহাম্মদ সা-আদাত উল করীম প্রমূখ।
এসময় বক্তারা, কিছু জাতীয় পরিচয়পত্র ডাটাবেইজ তৈরি করার সময় ভুল হয়েছে।তা সংশোধন করা হচ্ছে।১৮ বছরের বেশি বয়সী সকলকে ভোটার হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।