২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট: মার্চ ৩, ২০২০

  • Facebook Share
কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

আপন আর্য্য,কালিহাতী(টাঙ্গাইল) প্রতিনিধি:   টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অপর জন আহত হয়। সোমবার (২মার্চ) বিকেলে টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল আহমেদ (২৪) সখীপুর উপজেলার চকরিয়া গ্রামের আজগর আলীর ছেলে এবং টাঙ্গাইল শহরের হাজী সোহাগ হোসেন ইন্সটিউট এন্ড টেকনিক্যাল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আয়ুবুর রহমান বলেন, মোটরসাইকেলে যোগে কলেজ ছাত্র শাকিল এবং তার বন্ধু সোহাগ ঘুরতে বের হয়। পথিমধ্যে তারা সল্লা এলাকায় পৌছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে শাকিলের মৃত্যু হয়।