২৪, আগস্ট, ২০২০, সোমবার | | ৫ মুহররম ১৪৪২

গাজীপুরে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

আপডেট: মার্চ ৫, ২০২০

  • Facebook Share
গাজীপুরে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

জুনায়েদ হোসেন ফরহাদ/গাজীপুর  :
 গাজীপুরে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সিস্টেম এনালিস্ট (পরিচালক) মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ই-পাসপোর্ট সয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান, গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার আজাদ মিয়া, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিন, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।