২৭, নভেম্বর, ২০২০, শুক্রবার | | ১১ রবিউস সানি ১৪৪২

কলাপাড়ায় ৪০ পিস ইয়াবাসহ মিজু গ্রেফতার

আপডেট: মার্চ ৭, ২০২০

  • Facebook Share
কলাপাড়ায় ৪০ পিস ইয়াবাসহ মিজু গ্রেফতার

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় মিজানুর রহমান ওরফে মিজু মাষ্টার (৩৫) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। এসময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শুক্রবার শেষ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে টিয়াখালী ইউনিয়নের লোন্দা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. আবুল হোসেন জানান, একাধিক মাদক মামলার আসামী মিজানুর রহমান মিজু ইয়াবা নিয়ে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে বলে তিনি জানান।