আপডেট: জুন ২৯, ২০১৯

আপডেট:

এরশাদ হোসাইন মুন্না (চট্টগ্রাম প্রতিনিধি) ২৯ জুন শনিবার বিকেল সাড়ে ৪ টায় চট্টগ্রাম নগরীর লালখান বাজারে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন চারজন। গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন, রাসেল (১৫), সুমন (১৫), ইমন (১৭) মনির হোসেস (৪০)।
বিষয়টি নিশ্চিত করেন, চমেক পরিচালক হাসপাতালস্থ পুলিশ ফাঁড়ির নায়েক হামিদ। তিনি বলেন, লালখান বাজার এলাকায় স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় ৪ জনকে চিকিৎসার জন্য আনা হয়েছে। বর্তমানে তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।