১৪, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২৪ জ্বিলহজ্জ ১৪৪১

বঙ্গবন্ধুর চেতনা আমাদের মাঝে সর্বদা বিরাজমান এবং আজীবন অব্যাহত থাকবে-ওয়াহিদ হাসান

আপডেট: মার্চ ৮, ২০২০

  • Facebook Share
বঙ্গবন্ধুর চেতনা আমাদের মাঝে সর্বদা বিরাজমান এবং আজীবন অব্যাহত থাকবে-ওয়াহিদ হাসান

জুনায়েদ হোসেন ফরহাদ/গাজীপুর 

গাজীপুরের কালিগঞ্জ উপজেলা ছাএলীগের উদ্যোগে মুজিব শতবার্ষিকী কে সফল ও স্বার্থক করার জন্য উপজেলা দলীয় কার্যালয়ে এক আলোচনা ও প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। উপজেলা ছাএলীগের সভাপতি তানভীর মোল্লার সভাপতিত্বে অালোচলা সভা পরিচালনা করেন উপজেলা ছাএলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ওয়াহিদ হোসেন।
আলোচনা সভায় উপজেলা ছাএলীগের সভাপতি বলেন, মুজিব বর্ষ উপলক্ষে ২৯ তারিখ এর  ছাত্র সমাবেশ সফল করতে আমরা কালীগঞ্জ উপজেলা ছাত্র লীগ  সর্বদা প্রস্তুত।  প্রস্তুতি মূলক সভায় উপজেলা ছাএলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ হোসেন বলেন,  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে প্রমাণ করে দেব বঙ্গবন্ধুর চেতনা আমাদের মাঝে সর্বদা সবসময় বিরাজমান ও তা আজীবন অব্যাহত থাকবে। সভায় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফী রেজাউর ( খোকন) সহ উপজেলা ছাএলীগের অন্তর্ভুক্ত সকল ইউনিয়ন, ওয়ার্ড এর সভাপতি, সাধারণ সম্পাদক ও সর্বস্তরের ছাএলীগের নেতাকর্মীবৃন্দ।