২১, এপ্রিল, ২০২১, বুধবার | | ৯ রমজান ১৪৪২

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন রফিকুল ইসলাম রবি

আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০১৯

  • Facebook Share
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন রফিকুল ইসলাম রবি

স্টাফ রিপোর্টার, আসন্ন ধোবাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে, ভাইস চেয়ারম্যান পদে ধোবাউড়া উপজেলার ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রফিকুল ইসলাম রবি  প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আজ এক সাক্ষাৎকারে জানান। তিনি সাবেক জনপ্রিয় ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক এর ছেলে। তিনি বলেন ভাইস চেয়ার পদে দলীয় প্রতীকে  নির্বাচন হবেনা বলে ঘোষনা দেওয়ার পর  থেকে মাঠে সাধারণ ভোটারদের কাছে যাওয়া শুরু করি।
অত্যন্ত বিনয়ী প্রিয় মানুষটি নির্বাচনের মাঠে নামার পর সাধারন মানুষের মনে নতুন করে আশার সঞ্চার হয়েছে। রফিকুল ইসলাম রবি তার কর্মী সমর্থকদের নিয়ে জনসাধারনের দ্বারে দ্বারে গিয়ে দোয়া চাচ্ছেন ও প্রচার প্রচারনা চালিয়ে আসছেন। এদিকে রফিকুল ইসলাম রবি ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সাধারন ভোটারদের মাঝে নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে। স্হানীয় শক্তিশালী নেতা-কর্মীরা পাশে থাকার কারনে বদলে যাবে নির্বাচনী মাঠ। এ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে সকল কে নিয়ে ভেদা-ভেদ ভুলে ভোট যুদ্ধে নামব। তিনি সকলের দোয়া ও সমর্থন চান।