২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী সহ অন্যান্য সকল সাংবাদিকদের উপর আজব ও কান্ডজ্ঞানহীন মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট: মার্চ ১৮, ২০২০

  • Facebook Share
দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী সহ অন্যান্য সকল সাংবাদিকদের উপর আজব ও কান্ডজ্ঞানহীন মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ জাকির হোসেনঃ বিশেষ প্রতিনিধি। মৌলভীবাজার।       

বুধবার দুপুরে প্রেসক্লাবের সন্মুখে ঘন্টাব্যাপী নাগরিক সমাজ ও সচেতন নাগরিক ফোরাম(সনাফ) এর উদ্যোগে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব এর সভাপতিত্বে ও এম মুহিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক   এস এম উমেদ আলী,মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ   সাহাব উদ্দিন আহমদ, প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি   সৈয়দ হুমায়েদ আলী শাহীন, এডভোকেট ফয়জুল করিম ময়ুন, ডা.আব্দুল আহাদ, মোয়াজ্জেম হোসেন মাতুক, খালেদ চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক   বকসি ইকবাল আহমদ , দিপ্ত টিভি জেলা প্রতিনিধি       বকসি মিছবাউর রহমান,  দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি       নজরুল ইসলাম মুহিব, 
Chennel 24 প্রতিনিধি এম এ হামিদ,  দৈনিক মানবজমিন প্রতিনিধি  ইমাদ উদ দীন, সাজিদুর রহমান সাজু, আজাদুর রহমানসহ আরো অনেকে।

বক্তারা অভিলম্বে সাংবাদিকদের উপর দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও সাংবাদিক নির্যাতন ও গুম বন্ধের আহ্বান জানান।

মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।