২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

“নোয়াখালীতে বিএনপির প্রচারনায় বাধা, ব্যারিষ্টার খোকনের গাড়ি বহরে হামলা

আপডেট: ডিসেম্বর ১৩, ২০১৮

  • Facebook Share
“নোয়াখালীতে বিএনপির প্রচারনায় বাধা, ব্যারিষ্টার খোকনের গাড়ি বহরে হামলা

জেলা প্রতিনিধি রাজিব ভূঁইয়াঃগতকাল নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার অন্তর্গত ১ নং জয়াগ ইউনিয়নে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে নোয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকন উপস্থিত হন।এসময় নেতাকর্মীরা তাকে স্বাগত জানায়।এক পর্যায়ে বাজারে নেতাকর্মীরা ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন কে নিয়ে মিছিল করে এবং সাধারন জনগনের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। মিছিলে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবদক দল, বিএনপি ও অঙ্গসংগঠনেরর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খবর পেয়ে আওয়ামীলীগের লোকজন সেখানে জড়ো হতে থাকে এবং বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায়, এতে কমপক্ষে ২০ জন আহত হয়।এসময় তারা ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকনের উপর হামলার চেষ্টা করে।বিএনপি নেতাকর্মীদের প্রতিরোধের ফলে অল্পের জন্য বেচে যান ব্যারিষ্টার খোকন। এসময় দু’ পক্ষেরর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ব্যারিষ্টারের উপর হামলা চালাতে ব্যর্থ হয়ে যুবলীগ, ছাত্রলীগ এসময় ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকনের গাড়ি ভাংচুর করে। এসময় তারা বাজারে বিএনপি সমর্থীত নেতাকর্মীদের কয়েকটি দোকানও ভাংচুর করে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন কে তারা বাজারের ভিতর অবরুদ্ধ করে রাখে। এর আগে বিকালে ধানের শীষের  নির্বাচনী প্রচারণার মাইক ভাংচুর করা হয় এবং প্রচারণার সাথে সম্পৃক্ত লোকজনকে মারধর করে ছাত্রলীগ, যুবলীগ।এসময় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেন, সরকার লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলে বিএনপি নেতাকর্মীদের রাস্তায় দাঁড়াতেই দিচ্ছেনা। আমরা কোন ধরনের নির্বাচনী প্রচারনাই চালাতে পারছিনা।পুলিশী অভিয়ান, মামলা,  গ্রেপ্তার ও ছাত্রলীগ, যুবলীগের হামলায় দিশেহারা বিএনপি নেতাকর্মীরা। সাধারণ মানুষের মাঝেও একধরনের আতঙ্ক বিরাজ করছে।