২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

এনআই যুব ফাউন্ডেশনের উদ্যোগে জোড়দিয়ায় জীবাণুনাশক স্প্রে

আপডেট: এপ্রিল ৮, ২০২০

  • Facebook Share
এনআই যুব ফাউন্ডেশনের উদ্যোগে জোড়দিয়ায় জীবাণুনাশক স্প্রে


শেখ হাসানুর রহমান,, সাতক্ষিরা প্রতিনিধি: এনআই (নজরুল ইসলাম) যুব ফাউন্ডেশন,ব্যাংদহা শাখার উদ্যোগে আজ (মঙ্গলবার) ফিংড়ি ইউনিয়নের জোড়দিয়া শেখপাড়ায় জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। এনআই যুব ফাউন্ডেশন,ব্যাংদহা শাখার পক্ষে শেখ মোনায়েম হোসেন সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন। ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা গ্রামের মসজিদ, মাদ্রাসা,স্কুল,দোকানপাট, রাস্তাঘাটসহ পুরো গ্রামে জীবাণুনাশক স্প্রে করে। এসময় গ্রামবাসীর বাড়িতে বাড়িতে গিয়ে সবাইকে বাড়িতে থাকতে বলা হয় এবং সচেতন করা হয়। এই কর্মসূচীতে অংশ নেন এনআই ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক আরমান,আরাফাত,সোহান,হাসানুর,শুভ,ইমন,শাকিল,শাহাদ,ইজাজ,আবির,তুহিন প্রমুখ।
ইতোমধ্যে গ্রামে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শেখ মোনায়েম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,জরুরি প্রয়োজন ব্যতীত গ্রামের কেউ বাইরে যেতে পারবে না এবং বাইরের কেউ গ্রামে ঢুকতে পারবে না। সরেজমিনে দেখা যায়,গ্রামের প্রবেশপথে ব্যারিকেড দেওয়া হয়েছে। সচেতনতা মূলক নানা পোস্টার লাগানো হয়েছে।