আপডেট: এপ্রিল ৮, ২০২০

আপডেট:

সোহেল রানা সৈয়দপুর প্রতিনিধি
করোনাভাইরাস প্রতিরোধে ১৫ দিনের সাধারণ ছুটিতে পুরো দেশ। এতে ঘরবন্দি হয়ে চরম বিপাকে পড়েছে হতদরিদ্র ও শ্রমজীবী মানুষরা। আতঙ্ক, উদ্বেগ মধ্যদিয়ে দিন কাটাচ্ছেন পুরো দেশবাসী। নিতান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হচ্ছেন না কেউই। দিনের বেলায় কিছুটা মানুষের আনাগোনা থাকলেও সন্ধ্যা নামতেই জনশূন্য হয়ে পড়ছে সর্বত্র।
সবাই নিরাপদ আশ্রয় হিসেবে নিজ নিজ ঘরে অবস্থান করছেন। কিন্তু এমন সময়ে অসহায় মানুষদের দুয়ারে খাদ্য সামগ্রী নিয়ে বেরিয়ে পড়েছেন সুমন এয়ার ট্র্যাভেলস এর সত্ত্বাধিকারী মোঃ সুমন এর নেতৃতে তার ট্রাভেলস এডমিন মোঃ সোহেল রানা রাতের আঁধারে খাদ্য সামগ্রী নিয়ে হতদরিদ্র, মানুষদের ঘরের দরজায় কড়া নাড়ছেন তিনি।এসব অসহায় মানুষের নিজেই তাদের হাতে তুলে দিচ্ছেন খাদ্যসাম
এ বিষয়ে এডমিন সোহেল রানা বলেন, কাজ-কর্ম না থাকায় কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবী মানুষরা। এ সময়ের মধ্যে যাতে কেউ খাদ্যাভাবে কষ্ট না পায়, অভুক্ত না থাকে; সেজন্য এসব হতদরিদ্র-দিনমজুর মানুষের পাশে থাকা এবং সহযোগীতায় জনপ্রতিনিধিদের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।