২৯, সেপ্টেম্বর, ২০২০, মঙ্গলবার | | ১১ সফর ১৪৪২

ঘূর্ণিঝড় আমপান দুর্বল হয়ে পড়েছে, সারাদেশে ৩ দিন বৃষ্টি থাকতে পারে

আপডেট: মে ২১, ২০২০

  • Facebook Share
ঘূর্ণিঝড় আমপান দুর্বল হয়ে পড়েছে, সারাদেশে ৩ দিন বৃষ্টি থাকতে পারে

ঘূর্ণিঝড় ‘আম্পান’ স্থলভাগে আঘাত হানার পর এর শক্তি কিছুটা কমেছে। বৃষ্টি ঝরিয়ে এটি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ৪টায় আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিমি। বাতাসের গতিবেগ দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৮০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন সাগর এলাকায় বায়ুচাপ তারতম্যের আধিক্য বিরাজ করছে। সাগর উত্তাল রয়েছে।

এর আগে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়টি মধ্যরাতে দুর্বল হয়ে উত্তরের দিকে অগ্রসর হয়ে ঝিনাইদহ জেলা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়তে পারে।