২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

সিকৃবিতে আন্তঃ অনুষদীয় ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন

আপডেট: জানুয়ারি ১৬, ২০১৯

  • Facebook Share
সিকৃবিতে আন্তঃ অনুষদীয় ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন

হাসান সৈয়দ, সিকৃবিঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো আন্তঃ অনুষদীয় ক্রীড়া প্রতিযোগীতা ২০১৮-১৯। প্রতিবারের মত এবারেও সিকৃবির ৬টি অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আন্তঃ অনুষদীয় ক্রীড়া প্রতিযোগীতা।”ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” শ্লোগানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া আন্তঃ অনুষদীয় ক্রীড়া প্রতিযোগিতা চলবে ১৫ জানুয়ারী থেকে ২২ জানুয়ারী। আজ প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য  অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আন্তঃ অনুষদীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০১৮-১৯ উপ-কমিটির সভাপতি  অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন  ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ আবুল কাশেম, রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।অনুষ্ঠান সঞ্চালনা ককরেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মোঃ ছানোয়ার হোসেন মিঞা।ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টন ৩ ক্যাটাগরিতেই ৬টি অনুষদের ছেলে ও মেয়ে উভয়েরই ভিন্ন ভিন্ন দল রয়েছে বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। ১৫ জানুয়ারি, মঙ্গলবার বেলা ৩টায় ভলিবল খেলায় সার্ভ করার মাধ্যমে মূল আয়োজন আনুষ্ঠানিকভাবে শুরু করেন সিকৃবি উপাচার্য। এসময় বক্তৃতায় তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা জীবনের শ্রেষ্ঠ সময় কাটায়। এই সময়ে নিজেকে চৌকশ ও যোগ্য করা প্রতিটি শিক্ষার্থীর দায়িত্ব ও কর্তব্য।” খেলা শুরুর আগে তিনি খেলোয়ারদের অভিনন্দন জানান। এর পরপরই প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদ ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের পুরুষ ভলিবল দল। এদিকে আন্তঃ অনুষদীয় ক্রীড়া প্রতিযোগিতা টুর্নামেন্ট উপলক্ষ্যে সিকৃবিতে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় মাঠে চলছে প্রস্তুতি মহড়া। প্রথমদিনই দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।