২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

বরাবরের মতো এবারও তামিরুল মিল্লাত মাদ্রাসা দেশসেরা

আপডেট: মে ৩১, ২০২০

  • Facebook Share
বরাবরের মতো এবারও তামিরুল মিল্লাত মাদ্রাসা দেশসেরা

আজ রবিবার (৩১মে) এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। ফলাফলের ভিত্তিতে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাস দাখিল পরীক্ষায় মাদরাসা বোর্ডে আবারো বরাবরের মতো প্রথম স্থান অধিকার করেছে।

অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া আদায় করে শিক্ষার্থীদেরকে প্রানঢালা  অভিনন্দন জানিয়েছেন এবং তাদের সকলের উজ্জ্বল ভবিষ্যতের দোয়া প্রত্যাশা করেছেন।

এবছর দাখিল পরীক্ষা-২০২০ এ
মোট ৫৬০ জনের মধ্যে পরীক্ষার্থী অংশগ্রহন করে ৫৫৯ জন। যার মধ্যে এ প্লাস পেয়েছে ৩২৫ জন, এ গ্রেড পেয়েছে ২১৯জন, এ মাইনাস গ্রেড ১৪ জন ও বি গ্রেড ০১ জন এবং অকৃতকার্য-০১ জন (অনুপস্থিত)।